বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

১৫ আগস্ট ২০২৩, ০৮:১২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হবে। সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সভাপতিত্বে এদিন উপাচার্যের কার্যালয়ে বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিনরা, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করাও উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তির তারিখ আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা ১ হাজার ৫২০টি।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬