ববিতে হেলমেট পরে অস্ত্রধারীদের হামলা, আহত ৬

০৬ আগস্ট ২০২৩, ১২:২৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
অস্ত্রধারী শিক্ষার্থীরা

অস্ত্রধারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুটি হলে হেলমেট পরে অস্ত্রধারী একটি গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৬ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৫ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল এবং বঙ্গবন্ধু হলে হামলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাখা ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দে এ হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের রক্তিম-বাকি গ্রুপের ওপর শান্ত- নাভিদ-শরীফ গ্রুপের সদস্যরা হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, হামলার খবর শোনার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা গেছেন। পরিস্থিতি শান্ত আছে।

আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ কল দিয়ে প্রাণে বাঁচলেন তরুণী
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন
  • ০৮ নভেম্বর ২০২৬
এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফিলিস্তিন প্রশ্নে—নেতানিয়াহু ও আইজেনকটের পার্থক্য কতটা?
  • ০৮ নভেম্বর ২০২৬
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ০৮ নভেম্বর ২০২৬
‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার …
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950