ববিতে হেলমেট পরে অস্ত্রধারীদের হামলা, আহত ৬

০৬ আগস্ট ২০২৩, ১২:২৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
অস্ত্রধারী শিক্ষার্থীরা

অস্ত্রধারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুটি হলে হেলমেট পরে অস্ত্রধারী একটি গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৬ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৫ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল এবং বঙ্গবন্ধু হলে হামলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাখা ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দে এ হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের রক্তিম-বাকি গ্রুপের ওপর শান্ত- নাভিদ-শরীফ গ্রুপের সদস্যরা হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, হামলার খবর শোনার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা গেছেন। পরিস্থিতি শান্ত আছে।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬