বিদ্যুৎ সাশ্রয়ে ইবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস

৩০ জুলাই ২০২৩, ০৩:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বিদ্যুৎ সাশ্রয়ে ইবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস

বিদ্যুৎ সাশ্রয়ে ইবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস © সংগৃহীত

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে ১দিন (সোমবার) অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী নির্দেশনা মোতাবেক করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে ‘উন্নয়ন প্রকল্পের ব্যয়ে, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানী ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক’। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন বলেও উল্লেখ্য করা হয়। 

বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, প্রতি সপ্তাহে সোমবার অন-লাইনে ক্লাস পরিচালনা এবং এ দিনে পরীক্ষাসমূহ না গ্রহণের জন্যও শিক্ষকদের অনুরোধ করা হয়। 

আরও পড়ুন: রাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু ১৮ আগস্ট

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ. এম. আলি হাসান বলেন, পরবর্তী সোমবার বিশ্ববিদ্যালয় স্ব স্ব অনুষদের ডিন ও বিভাগের সভাপতিদের সিদ্ধান্ত অনুযায়ী পরের সপ্তাহ থেকে এটা কার্যকর হতে পারে। সোমবার সকল পরীক্ষা স্থগিত থাকবে তবে অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে আগামীকালকের (সোমবার) পূর্ব ঘোষিত পরীক্ষা বাতিল হবে না।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬