হাবিপ্রবিতে কৃষি বনায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

২৭ জুন ২০১৮, ০৮:০৪ PM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি বনায়ন প্রযুক্তি উন্নয়নে বিদ্যমান কৃষি বনায়ন চাষ পদ্ধতি চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক বিশেষণ’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় আইআরটি সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আর্থিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ এ কর্মশালার আয়োজন করে। 

কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।   বিশেষ অতিথি ছিলেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।  স্বাগত বক্তব্য রাখেন কৃষি বনায়ন বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল বারী।

ড. মু. আবুল কাসেম বলেন, আয়তনের তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি।  সাড়ে ১৬ কোটি ঘনবসতির এদেশে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কৃষি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি সম্প্রসারণ করতে হবে।  

কর্মশালায় কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর সদর অঞ্চলের কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও পার্শ্ববর্তী এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950