বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া

২৫ জুন ২০২৩, ১২:১৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া © ফাইল ফটো

নয় দিনের ছুটিতে (২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত) দেশের বাইরে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। তাঁর এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন Indian Institute of Technology Bombay (IITB)-তে অধ্যয়নরত তার একমাত্র কন্যার সাথে সাক্ষাতের জন্য ভারত ভ্রমণ করবেন। এজন্য আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নয়দিন তিনি ছুটিতে থাকবেন। তার এই ছুটিতে সরকার সম্মতি জ্ঞাপন করেছেন।

অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার  অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬