আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

২২ জুন ২০২৩, ১২:৩২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বুধবার শিক্ষার্থীদের আন্দোলনে সড়কে বন্ধ ছিল যান চলাচল

বুধবার শিক্ষার্থীদের আন্দোলনে সড়কে বন্ধ ছিল যান চলাচল © টিডিসি ফটো

সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনরত এক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে কার্যকরী কোন সমাধান না পাওয়ায় এবং আমাদের ২ জন সহপাঠীকে পুলিশের মারধর ও আটক করায় আগামীকাল ২২ জুন সকাল ১০টায় আবারো নীলক্ষেত মোড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হলো।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনসহ সাত দফা দাবি নিয়ে গতকাল দুপুর ১২টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন। পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসেন।

তখন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট)  অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে। আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করে। আলোচনা শেষে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন। তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেতে এসে পুনরায় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এরপর শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য পুলিশ এবং সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকায় তাদের সড়ক থেকে সরানো যায়নি। পলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এবার ১ জানুয়ারির অপেক্ষা নয়, পুরোনো বছরেই নতুন বই পাচ্ছে শি…
  • ২৮ অক্টোবর ২০২৬
টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর, স্পিডব্রেকারের দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ন্যায় শতবর্ষী মাদ্রাসার তালিকাও জাতীয়করণের জন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
মিসরীয় শিকড়, ট্রাম্পের মাথাব্যথা— যুক্তরাষ্ট্রের ইতিহাসের প…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার,…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যা হলো
  • ২৮ অক্টোবর ২০২৬