ভিসি-রেজিস্ট্রারের স্বাক্ষর জালিয়াতি, শিক্ষার্থীর নামে মামলা

২৪ মে ২০২৩, ০৩:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিভাগ পরিবর্তনের জন্য উপাচার্য, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল নকল করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সবুজ আহমেদ নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ বিষয়ে কোতয়ালি থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, সবুজ আহমেদ নামের এই শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করার জন্য নিজেকে হিন্দু শিক্ষার্থী দাবী করে বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, উপাচার্য, বরাবর আবেদন লিখে তাদের স্বাক্ষর নকল করে কলা অনুষদ ডীন অফিসে আবেদন করেন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন রইছ উদ্দীন আহমেদ এই শিক্ষার্থীর আবেদন যাচাই করতে গেলে জাল স্বাক্ষরের বিষয়টি সামনে আসে।

বিভাগ পরিবর্তনের জন্য রেজাল্ট প্রকাশ করার সময় বিষয়টি আমার সামনে আসে। ডেপুটি রেজিষ্ট্রারের কাছে আবেদন গেলে তিনি সন্দেহ হলে আমাকে জানান। এরপর তার সকল কাগজপত্র চেক করে দেখা যায়, সকল কাগজপত্রে জাল সাক্ষর ও সীল দেওয়া রয়েছে।

আরও পড়ুন: জবি ছাত্রদলের কমিটিতে পদ পেলেন 'নিখোঁজ' তিন নেতা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ-উল-হাসান বলেন, ঘটনা সামনে আসার পর এই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে শাহবাগ থেকে উপাচার্য, রেজিস্ট্রার, চেয়ারম্যানের সীল বানিয়ে স্বাক্ষর করে বিভাগ পরিবর্তনের জন্য ডিন বরাবর আবেদন করেছে।

প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বিভাগ পরিবর্তনের জন্য রেজাল্ট প্রকাশ করার সময় বিষয়টি আমার সামনে আসে। ডেপুটি রেজিষ্ট্রারের কাছে আবেদন গেলে তিনি সন্দেহ হলে আমাকে জানান। এরপর তার সকল কাগজপত্র চেক করে দেখা যায়, সকল কাগজপত্রে জাল সাক্ষর ও সীল দেওয়া রয়েছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬