টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধ্যাপক আলিমুজ্জামান

৩০ এপ্রিল ২০২৩, ১২:৩৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান

অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। রবিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ১০(১) অনুযায়ী অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো। এর মাধ্যমে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে উপাচার্য হিসেবে অধ্যাপক আবুল কাশেমের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।

আরও পড়ুন: র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস হবে বুটেক্স, আশা ছাত্রলীগের

তিনি বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। এর আগে বিভিন্ন মেয়াদে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, টেক্সটাইল ইঞ্জিনিয়াররিং অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬