রাজশাহী কলেজে বাংলা নববর্ষ উদযাপিত

১৪ এপ্রিল ২০২৩, ১০:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

© টিডিসি ফটো

রাজশাহী কলেজে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ-১৪৩০ উদযাপিত হয়েছে। শুক্রবার(১৪ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত ও  বাউল গান পরিবেশনার মধ্যে দিয়ে মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।।

বর্ষবরণের উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে সমবেত কণ্ঠে  জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশন  মধ্যে দিয়ে শুরু হয় মূল আয়োজন। পরে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান নেতৃত্বে  শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি ও রেভার স্কাউটস সদস্যরা  বেলুন, চালুন-কুলা হাতে প্রশাসন ভবন চত্বর থেকে একটি  শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কলেজের শহীদ মিনার চত্তর, রবীন্দ্র-নজরুল চত্তরসহ কলেজে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে আবার প্রশাসনিক ভবনের চত্তরের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: ভুয়া এতিমখানায় পুলিশের অভিযান, আটক ৪

শোভাযাত্রা শেষে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল ও আনন্দময় উৎসব। এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালি একসাথে আনন্দে মেতে উঠে। এতে প্রমাণিত হয় আমাদের সংস্কৃতি মানবতাবাদী ও মানবিক। বাংলা নববর্ষে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে অতীতের সকল ব্যর্থতা ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে স্মাট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীসহ কলেজের কর্মচারীবৃন্দ।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬