বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মমিনুল, সম্পাদক সজিব

০৭ এপ্রিল ২০২৩, ০২:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মো. মমিনুল হক খান ও সাজিদুর রহমান সজিব

মো. মমিনুল হক খান ও সাজিদুর রহমান সজিব © টিডিসি ফটো

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৩-২৪ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাইজিংবিডি ডটকম-এর মো. মমিনুল হক খান সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সাজিদুর রহমান সজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে বাকসাস’র প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র সদস্য আমানুর রহমান রনি নতুন এ কমিটি অনুমোদন করেন। বিকল্প প্রার্থী না থাকায় ৯ পদের বিপরীতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কার্যকরী কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম মনি। কমিটি অনুমোদনে সুপারিশ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল। 

নতুন কার্যকরী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন- সহ সভাপতি শাওন হোসাইন (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মকিবুল মিয়া (পূর্বপশ্চিম-বিডি) এবং অর্থ ও দপ্তর সম্পাদক বেলাল শেখ (সকালের সময়)।

নব-নির্বাচিত সভাপতি মমিনুল হক খান বলেন, এই নতুন দায়িত্ব দেওয়ায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সব সদস্য, উপদেষ্টা, নির্বাচন কমিশনারকে ধন্যবাদ। বাঙলা কলেজ থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার হাতেখড়ি আর সমিতির এই পদে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আগামী এক বছরে আগের তুলনায় আরও বেশি সবাইকে নিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারি, সেই লক্ষেই কাজ করবো

সাধারণ সম্পাদক সজিব বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে সেবার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চাই। এ কাজে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি।

কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিআরটিসি বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদ…
  • ০৯ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950