তিন ইউনিটে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জবি

০৬ এপ্রিল ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থায়পনায় ভর্তি পরীক্ষার  জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট কমিটি গঠন করা হয়েছে।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি পরীক্ষার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে উপাচার্য স্যারকে আহবায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ট্রেজারার এবং বাকি ৬ ডিনকে সদস্য করা হয়েছে।

আইনুল ইসলাম আরও বলেন, তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞানের জন্য ‘এ’ ইউনিটে, কলা ও সামাজিক বিজ্ঞানের জন্য ‘বি’ ইউনিট ও বানিজ্যের জন্য ‘সি’ ইউনিটে পরীক্ষা হবে।

তিনি জানান, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনকে ‘এ’ ইউনিটের আহবায়ক, ‘বি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহবায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিনকে সি ইউনিটের আহবায়ক করা হয়েছে। দ্রুতই কমিটি পূর্ণাঙ্গ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গুচ্ছ থেকে বের হওয়ার আন্দোলন সফল হলো বলে দাবি করেন তিনি।

এর আগে গত ৩ এপ্রিল নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে উপাচার্যের কক্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য  কমিটি করার আহ্বান জানিয়ে অবস্থান নেন শিক্ষকরা।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close