জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর বুকে লাথি, গ্রেপ্তার ১

২৮ মার্চ ২০২৩, ১০:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
গ্রেপ্তার উমর ফারুক সুমন

গ্রেপ্তার উমর ফারুক সুমন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী কটুক্তি ও শারীরিক হেনস্তার শিকার হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ওই ছাত্রী টিউশনিতে যাওয়ার পথে পুরান ঢাকার নারিন্দা স্টার বেকারির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা করেছেন ওই ছাত্রী। 

হেনস্তার শিকার ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। তার নাম উমর ফারুক সুমন (৫০)। তিনি রাজধানীর একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ওই ছাত্রী টিউশনিতে যাওয়ার পথে সুমন একাধিকবার বাজে মন্তব্য করেন। এসময় প্রতিবাদ করেন ওই নারী শিক্ষার্থী। তবে প্রতিবাদ করায় ইট দিয়ে মারতে উদ্যত হন এবং শ্লীলতাহানি করেন সুমন। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসলে ইট ফেলে ওই ছাত্রীর বুকে লাথি দিয়ে পালিয়ে যান আসামী সুমন। 

পরবর্তীতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ও স্থানীয়দের বর্ণনায় অভিযুক্ত সুমনকে শনাক্ত করে গ্রেপ্তার করেন ওয়ারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম। 

এঘটনায় আসামীর শাস্তি চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি এই ঘটনার শাস্তি চাই। আমার সাথে যা হয়েছে তা কোন স্বাভাবিক ঘটনা না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। 

উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বলেন, ঘটনা জানার পরপরই তাৎক্ষণিকভাবে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনা জেনেছি। থানায় যোগাযোগ করেছি। আসামী গ্রেপ্তার হয়েছে। আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬