ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক

২৮ মার্চ ২০২৩, ০৩:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ছবি

হ্যাকিং-এর শিকার হয়েছে ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয় কলেজ প্রশাসনের। ধারণা করা হচ্ছে ভিয়েতনামের কোন হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে। কলেজ প্রশাসন জানিয়েছে, পেজটি উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এই পেজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এখানে রয়েছে। কোনভাবেই যেন এটি বেহাত না হয়, সেদিকে খেয়াল রেখেই কাজ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের আইসিটি বিভাগের অফিসিয়াল টিম রয়েছে, যারা বিষয়টি সমাধানের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আশা করছি, দ্রুত পেজটির নিয়ন্ত্রণ আমরা ফিরে পাবো।

হ্যাকিং-এর শিকারের পর ঢাকা কলেজের পেজটি ঘুরে দেখা গেছে,  প্রথমমে প্রোফাইলের ছবি, কভারের ছবি, ইমেইল এবং কলেজের ঠিকানা বদলে দেওয়া হয়েছে। পেজে দেওয়া [email protected] ই-মেইল পরিবর্তন করে হ্যাকারদের নিজস্ব ই-মেইল ঠিকানা যুক্ত করা হয়েছে।

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬