নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে জবির বাস

২৭ মার্চ ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM

© টিডিসি ফটো

রমজান মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী বাস সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানো এবং বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে গন্তব্য স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে।

তবে সোমবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুপুর আড়াইটায় ছেড়ে গেছে বাসগুলো। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে জারিকৃত বিজ্ঞপ্তির নির্ধারিত সময়ের আগেই বাসগুলো ছেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। 

হঠাৎ এমন কান্ডে বিস্ময় শিক্ষার্থীরা। এছাড়াও দূরবর্তী রুটের শিক্ষার্থীরা বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেন। 

গত ২২ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দৈনিক চলমান যানবাহনগুলো যাত্রা শুরুর স্থান থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসে পৌঁছাবে এবং বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেসকল রুটে দ্বিতীয় ট্রিপ চলমান আছে সে সকল রুটের বাস যথাস্থান থেকে সাড়ে ৯টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একই সাথে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুপুরের ট্রিপ বন্ধ রাখার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

আরও পড়ুন: বাজারে পণ্যের ঘাটতি নেই, অতিরিক্ত দাম নিলে অভিযোগ করুন

সোমবার ক্লাস শেষে ৩টার আগমুহূর্তে বাসে উঠতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন বাসগুলো আড়াইটায় ছেড়ে গেছে গন্তব্য স্থানের উদ্দেশ্যে। বিনা নোটিশে এমন কান্ডে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী বলেন, ২২ মার্চ নোটিশে দেখলাম বিকাল ৩টায় ছেড়ে যাবে বাস। আমরা সে অনুযায়ীই বাসে উঠতে আসলাম। এসে দেখি বাস আধা ঘন্টা আগেই ছেড়ে গেছে। এসব বিষয় আমাদের ভোগান্তি বাড়ায়। দূরের রুটে লোকাল বাসে যেতে যেতে অনেক সময় লাগবে আর ভোগান্তিও হয়৷ অন্তত বিষয়টি আগে জানানো উচিত ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, আড়াইটায় বাস ছাড়ার কথা ছিল না। আমাদের নোটিশ অনুযায়ী  ৩টায় বাস ছাড়ার কথা ছিল। আমি বিষয়টির খোঁজ নিচ্ছি।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউজ…
  • ০৯ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৯ নভেম্বর ২০২৬
ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, যশোর হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়
  • ০৯ নভেম্বর ২০২৬
গরম ইস্ত্রি দিয়ে শিক্ষার্থীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে মাদ্রা…
  • ০৯ নভেম্বর ২০২৬
নয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার নিয়োগ পরী…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার আবেদন ঢাকায়
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950