ফ্রিতে ইফতার পাবেন ইবি শিক্ষার্থীরা 

২৫ মার্চ ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে বিনামূল্যে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (২৫ মার্চ) অফিস চলাকালীন হল থেকে আবাসিকতার কার্ড বা আবাসিকতা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীদের টোকেন সংগ্রহ করতে হবে। আগামীকাল রবিবার বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হবে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। হল থেকে আবাসিক শিক্ষার্থীরা বিনামূল্যে টোকেন সংগ্রহ করতে পারবে। খাবারের বিষয়ে সব হলে একই নির্দেশনা দেওয়া আছে। প্রতিজন শিক্ষার্থীকে বিরিয়ানির সাথে দুইপিস খাসির মাংস, দুইপিস খেজুর, একপিস জিলাপি ও পানির বোতল দেওয়া হবে। খাবার একবারই দেওয়া হবে।

এদিকে ২৬ মার্চ বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় তাদের সাথে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত থাকবেন। এছাড়াও প্রভোস্টরা স্ব স্ব হলে পতাকা উত্তোলণ করবেন। পতাকা উত্তোলন পর্ব শেষে বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হবে।

এরপর প্রশাসনভবন চত্বর থেকে উপাচার্যের নের্তৃত্বে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সমবেত হবে। এসময় সেখানে বিশ^বিদ্যালয় প্রশাসন ছাড়াও বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে এবং  হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।  

বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলো ২৬ মার্চ সকাল ১০ টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
  • ১৭ মার্চ ২০২৬
রাত জেগে নফল ইবাদতের পর ফজর না পড়ার ক্ষতি
  • ১৭ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ…
  • ১৭ মার্চ ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence