জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ

এলএলবি শেষ পর্বে রিলিজ স্লিপে আবেদন শুরু আজ

২৩ মার্চ ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৩ শিক্ষাবর্ষে বিএ, বি, এমএস, এমএসএস এ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সসমূহে রিলিজ স্লিপে আবেদন শুরু হবে আজ থেকে।চলবে ৩০ মার্চ ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।

বুধবার (২২ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া: রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Masters (Prof.) Login লিংকে গিয়ে আবেদন ফরমে উল্লিখিত রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

১) এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection অপশনে গিয়ে যে কোন কলেজ Select করলে ঐ কলেজে তার ভর্তিযোগ্য (Eligible) কোর্সে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য (Eligible) কোর্স নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজে কোর্স নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে।

২) আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না ও কোন ফি প্রদান করতে হবে না।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৩

টেস্ট ড্র করেও সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্টকে প্রতিহত করার তৌফিক চেয়ে সংসদে মোনাজাত
  • ০৯ নভেম্বর ২০২৬
মিটারের তার থেকে দোকানপাট—বরিশাল নগরীতে চোরের দৌরাত্ম্য
  • ০৯ নভেম্বর ২০২৬
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে প্রয়াত চার বিএনপি ও আওয়ামী লীগ এমপির মৃত্যুতে শোকপ্রস…
  • ০৯ নভেম্বর ২০২৬
অনন্য কীর্তি মুশফিকের, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950