নতুন ফলের দাবিতে আমরণ অনশনে বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা

১৯ মার্চ ২০২৩, ১২:৫৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
আমরণ অনশনে বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা

আমরণ অনশনে বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগে ফেল করা ছাত্রকে পাশ দেখিয়ে ফলাফল প্রকাশ করার ঘটনায় জটিলতা নিরসন ও নতুন করে ফলাফল প্রকাশের দাবিতে আমরণ অনশন শুরু করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে অনশন শুরু করে বিক্ষোভ করছে তারা।

শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও ইংরেজি বিভাগের একাধিক সূত্রে জানা-গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শামীম ইসলাম (আইডি ১৭০২০২৬, রেজি: নং-০০০০০৯৭৮৩) বর্তমানে ৩য় বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত। ১ম বর্ষ ২য় সেমিস্টারে ল্যাব পরীক্ষায় (কোর্স কোড: ENG ১২০৬) সে উত্তীর্ণ হতে পারেনি।

IMG_20230319_124951

কিন্তু তৎকালীন প্রশাসনের আমলে তাকে প্রকাশিত ফলাফলে তাকে পাশ দেখানো হয়েছে। এতে সেই পরীক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষাও দেয়নি। ৩য় বর্ষ ২য় সেমিস্টারে এসে সেই শিক্ষার্থীর ১মবর্ষে ফেল করার বিষয়টি প্রকাশ পায়। এতে সেই শিক্ষার্থী শামীমের সনদপ্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে গত বছর ২৫ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪০তম সভার সুপারিশ ও একই বছরের ৩০ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৭তম সভার সিদ্ধান্ত মতে, চার সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়।

তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ৩টি পর্যবেক্ষনে ফলাফল যাচাইকারী উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকসহ একজন কর্মচারীর অসতর্কতা ও অসাবধানতার কারণ উল্লেখ করা হয় হয়েছে। তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে গত ২০২২ সালের ৩১ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪২তম সভার সুপারিশক্রমে একই সালের ১৫ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯১তম সভার অনুমোদনক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তদন্ত কমিটির আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।

এদিকে দীর্ঘদিনেও প্রশাসনিক জটিলতায় এই সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা অনশন শুরু করেছে। তাদের দাবি, পরীক্ষার ফলাফল প্রকাশে যে অনিয়ম হয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। 

IMG_20230319_125144

ভুক্তভোগী শিক্ষার্থী শামীম বলেন, আমি একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। ৫ বছর হয়ে গেলো আমি আমার রেজাল্ট পেলাম না। আমার ভবিষ্যৎ অনিশ্চিত। যখন আমার বন্ধুরা চাকরী করতেছে। ঠিক সেই সময় দাড়িয়ে আমি বঞ্চনার শিকার হয়েছি। আমি কোনো চাকরিতে আবেদন করতে পারতেছি না। আমাকে ১ম বর্ষের ২য় সেমিস্টার এ প্রোমোটেড দেখিয়েও আজ আমার রেজাল্ট পেলাম না। আমি আমরণ অনশন শুরু করেছি যতক্ষণ রেজাল্ট না পাই আমি এই অনশন চালিয়ে যাবো।

প্রসঙ্গত, তদন্ত কমিটি গঠনের সংবাদ প্রকাশ করায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক সময় টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোজতবা দানিশ এবং রংপুরের ব্যুরো চীফ রতন সরকারের নামে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫(ক)/২৯৯(১) ধারায় মামলা (৬২/২০২২) করেন।

লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
close