খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি, আবেদন শেষ কাল

১৯ মার্চ ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে। বৃত্তির জন্য গেজেটভুক্ত হয়েছে এমন শিক্ষার্থীদের ২০২২–২০২৩ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তির জন্য বরাদ্দকৃত অর্থ G2P (EFT) পদ্ধতিতে শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে অনলাইনে প্রদান করবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ। 

শর্তসমূহ
* ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ থেকে ২০২১ সালে এইচএসসি অথবা আলিম পরীক্ষায় পাস করতে হবে।

* বৃত্তির জন্য গেজেটভুক্ত হতে হবে।

* খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।

* তথ্য ফরমের সাথে পূর্ববর্তী (এইচএসসি/সমমান) পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের সত্যায়িত ফটোকপি এবং ব্যাংক হিসাব নম্বরের প্রমাণপত্র জমা দিতে হবে। 

* যাদের ব্যংক হিসাব নেই, তাদেরকে দ্রুত অগ্রণী ব্যাংক লি: খুবি শাখায় হিসাব খুলে নম্বরটি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: এইচএসসি ও স্নাতকের শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষাঋণের দরখাস্ত আহ্বান

যেভাবে আবেদন করতে হবে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্যফরম পাওয়া যাবে (এখানে নিচে তথ্যফরম সংযুক্ত করা আছে)।

বোর্ডবৃত্তির গেজেটে উল্লিখিত ক্রমিক নম্বরসহ নির্ধারিত তথ্যফরম নির্ভুলভাবে পূরণ করে নিজ নিজ ডিসিপ্লিনে জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close