জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনী

১৮ মার্চ ২০২৩, ১১:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পূণর্মিলনী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসে চলে সাবেকদের পদচারণা। বহুদিন পর ফিরে পাওয়া বন্ধুদের সঙ্গে গল্প, গান, কবিতা আর আড্ডায় সবাই যেন ফিরে পেয়েছিলেন তারুণ্যের সেই ক্যাম্পাস জীবন। 

দিনব্যাপী অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাইয়ের আহ্বায়ক জহির উদ্দিন খসরুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ওলিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

এসময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মায়ের ভূমিকা পালন করে। মাত্র ১৭ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে এটাই তার প্রমাণ। জগন্নাথ কলেজও সেই ভূমিকা পালন করেছে। এখন অনেক মেধাবীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। দেশের প্রতিটি ইউনিয়নের ছেলেমেয়ারা জগন্নাথে আছে। আমি বিদেশের মাটিতে গেলেও জগন্নাথের ছাত্রছাত্রীদের খুজে পাই।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ এর সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ও বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর। এছাড়াও এসময়ে অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একজন দলে ফেরালেও ৪জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬