শাবিপ্রবিতে ক্লাসে ব্যাগ রাখা নিয়ে সহপাঠীকে মারধর

১৬ মার্চ ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে অপর এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত গুলশান আহমেদ একই বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে বাংলা বিভাগের ক্লাস রুমে ব্যাগ রাখাকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জিষ্ণু চক্রবর্তী। তিনি বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন: আমেরিকার এমআইটি ডাকছে চাঁদপুর কলেজের নাফিসকে

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলা বিভাগের ৪০৬ নম্বর রুমে ক্লাস শুরুর আগে জিষ্ণু ব্যাগ রেখে বাহিরে যান। পরে ক্লাস রুমে ফিরে দেখেন তার ব্যাগ নিচে পড়ে আছে। এ নিয়ে তখন সেখানে বসে থাকা গুলশানের সঙ্গে জিষ্ণুর কথা কাটাকাটি হয়। ক্লাস শেষে রুম থেকে শিক্ষক বের হওয়ার পরপরই গুলশান এলোপাতাড়ি জিষ্ণুকে মারধর করতে থাকেন। পরে ক্লাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা থামানোর চেষ্টা করেন। তারা জানান, ঘাড়, মুখে, বুকে এবং মাথায় আঘাত পাওয়ায় জিষ্ণুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে  ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলে গুলশান আহমেদের ফোন বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা জানান, ‘জানার সঙ্গে সঙ্গে বিষয়টি প্রক্টরকে অবগত করেছি। প্রক্টর যথাযথ ব্যবস্থা নিবেন।’

প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, ‘ওই বিভাগের প্রধান বিষয়টি আমাকে টেলিফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬