রাষ্ট্রপতির সঙ্গে মেরিটাইম-রাবিপ্রবি-ফেনী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ

১৫ মার্চ ২০২৩, ১০:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

আজ বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়েল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামালউদ্দিন আহমেদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সৌজন্য সাক্ষাৎকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামো বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য তাদের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। 

বিশ্ববিদ্যালয়সমূহে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও রাষ্ট্রপতি তাগিদ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণ, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে ও উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে ইউজিসির সভায় ঢাবির কেউ ছিল না
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল
  • ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের বয়কটেও কোনো কাজ হচ্ছে না
  • ০৯ নভেম্বর ২০২৬
উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950