ঢাবির ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু আজ

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি)। বিকেল ৪টায় এই কার্যক্রমের কার্যক্রম উদ্বোধন করা হবে। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি ইউনিটের মাধ্যমে ভর্তি নেবে ঢাবি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন। আবেদন করা যাবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত মতে, ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ১৩ মে। ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি’ পরিবর্তন করে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ নামকরণ করা হয়েছে। উন্নত বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নামকরণ করা হয়।

চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটার সঙ্গে ট্রান্সজেন্ডার (হিজড়া) কোটা অন্তর্ভুক্ত করা হয়েছে। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ মে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটির ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬