ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রশাসনের ডাকে ক্যাম্পাসে আসছেন অভিযুক্তরা, থাকবেন ভুক্তভোগীও

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুমের বক্তব্য শুনতে ক্যাম্পাসে ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার তদন্তে অভিযুক্তদের বক্তব্য শুনবে তদন্ত কমিটি। এ জন্য ওই অভিযুক্তকে ক্যাম্পাসে ডাকা হয়। অভিযুক্তদের সঙ্গে থাকবেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুনও।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন তারা। তাদের নিরাপত্তায় কাজ করবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুলপরীকে (ভুক্তভোগী ছাত্রী) ক্যাম্পাসে ডাকা হয়েছে। গত শনিবার তদন্ত কমিটির ডাকে সে এসেছিল। আজ সোমবার সকাল ১০টায় অভিযুক্তদের ডাকা হয়েছে। তিনি প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ও পরে হলের তদন্ত কমিটি তাদের সঙ্গে বসবেন।

আরও পড়ুন: ইবির শেখ হাসিনা হলের সিসিটিভিতে ১৯৭০ সালের ফুটেজ

এর আগে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট হলে তদন্ত কমিটির গঠন এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই ছাত্রীকে হলের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাস ছাড়েন অভিযুক্তরা।

এদিকে, অভিযুক্ত শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা বিশ্ববিদ্যালয় বিএনসিসি ক্যাডার হিসেবে খুলনা রেজিমেন্টের অধীনে তালিকাভুক্ত ছিলেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়ে খুলনা রেজিমেন্টে আবেদন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, আমাদের তদন্ত কার্যক্রম চলমান। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। খুব শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে গত রবিবার রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত নবীন এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের পরের দিন ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ভুক্তভোগী ছাত্রী।

‘শিক্ষা দলীয়করণের বাইরে’ ঘোষণার ঠিক একদিন পরে ৭-৮ বিশ্ববিদ্…
  • ১৭ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ১৮ বছরের শর্ত বাতিলে এবার প্রধানমন্…
  • ১৭ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১৭ মার্চ ২০২৬
বুটেক্স থেকে আইকিয়ার সুইডেন অফিসে খন্দকার নাফিস
  • ১৭ মার্চ ২০২৬
আওয়ামী লীগ নেতাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তারের নির্দ…
  • ১৭ মার্চ ২০২৬
অকালেই ঝরে গেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাবিবার প্রাণ
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence