সাত কলেজ শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ শিগগিরই প্রকাশ

২৫ জুলাই ২০২৬, ১১:৫২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ১২:৩৯ AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন  প্রক্রিয়ার রোডম্যাপ শিগগিরই প্রকাশ করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। শনিবার (২৫ জুলাই) রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে ইতিবাচক আলোচনার ভিত্তিতে এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সাথে ইতিবাচকভাবে বিবেচনা করছে মর্মে কর্তৃপক্ষ অবহিত হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ সংক্রান্ত একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। উক্ত রোডম্যাপে একাডেমিক মাইগ্রেশনের পদ্ধতি, সময়সূচি, এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। একই সঙ্গে বিশ্বাস করে যে, পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার সফল ও সময়োপযোগী বাস্তবায়ন সম্ভব। সে প্রেক্ষাপটে আসন্ন রোডম্যাপ প্রকাশ এবং পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬