কাল থেকে ১২ ঘণ্টা করে তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ AM
গ্যাস সরবরাহ

গ্যাস সরবরাহ © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৫ জুলাই) রাতে পেট্রোবাংলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এ কারণে ২৭ জুলাই (সোমবার) কুমিল্লা শহর ও আশপাশের এলাকায়, ২৮ জুলাই (মঙ্গলবার) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও আশপাশের এলাকায় এবং ২৯ জুলাই (বুধবার) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চাঁদিনা ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬