ইবি শিক্ষিকার প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ইবি শিক্ষাকার গাড়ির ধাক্কায় নিহত উম্মে রুকাইয়া

ইবি শিক্ষাকার গাড়ির ধাক্কায় নিহত উম্মে রুকাইয়া © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথীর প্রাইভেট কারের ধাক্কায় উম্মে রুকাইয়া (১১) নামের স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত উম্মে রুকাইয়া উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুল শেষে রুকাইয়া তার সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একটি বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে রুকাইয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ছাত্রলীগের নির্যাতনে দুই মেডিকেল শিক্ষার্থী আইসিইউতে

নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাতিজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলে ওই শিক্ষিকা গাড়ি নিয়ে তাড়াহুড়া করে চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে শিরিনা খাতুন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আমি খুব মর্মাহত হয়েছি।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশু রুকাইয়ার মরদেহ আজ দাফন করা হয়েছে। 

ঢাবির কোন ইউনিটে আবেদনের যোগ্যতা কী, দেখে নিন
  • ০২ আগস্ট ২০২৬
একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬