খুবির চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা, সর্বোচ্চ ফি ১৭ হাজার

২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জিএসটি গুচ্ছভর্তি পদ্ধতিতে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে (২০২১-২০২২ শিক্ষাবর্ষে) শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথশ থেকে ষষ্ঠ ডাক পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে যে সব শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তি হয়েছেন, তাদেরকে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে সশরীরে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে (২০২১-২২ শিক্ষাবর্ষে) শিক্ষার্থী ভর্তির জন্য স্কুলভিত্তিক অর্থ লাগবে ১২ হাজার থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত। স্কুলগুলো হলো, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, জীব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, চারুকলা, আইন ও শিক্ষা।

আরো পড়ুন: নটর ডেম কলেজে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

উল্লেখ্য, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আওতাধীন শুধুমাত্র স্থাপত্য ডিসিপ্লিনে (৫ বছর মেয়াদী কোর্সের জন্য) বিশ্ববিদ্যাল চার্জ ৫ হাজার ৮০ টাকার সঙ্গে ২০০ টাকা যোগ হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির ছকে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের চার্জ ৫ হাজার ৮০ টাকা প্রাথমিকভাবে ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত ৫ হাজার টাকা থেকে সমন্বয় করা হবে। এছাড়া হল চার্জ ও স্কুল চার্জ চূড়ান্ত ভর্তির সময় এবং ডিসিপ্লিন চার্জ ক্লাস শুরুর প্রাক্কালে রেজিস্ট্রেশনের সময় প্রদান করতে হবে।

জিএসটি গুচ্ছভর্তি পদ্ধতিতে সপ্তমম বার ভর্তির জন্য যে সব উত্তীর্ন শিক্ষার্থী ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাকা হবে তাদেরকে আগামী ২৬ ডিসেম্বর এবং অষ্টম বার ভর্তির জন্য যে সব উত্তীর্ণ শিক্ষার্থী ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাকা হবে তাদেরকে আগামী ৩০ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ছক অনুযায়ী ফিসসহ প্রয়োজনীয় কাগজপত্র সমূহ জমাপ্রদান করত: ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে শুধুমাত্র ডিসিপ্লিন চার্জ ক্লাস শুরুর প্রাক্কালে রেজিস্ট্রেশনের সময় প্রদান করতে হবে।

সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
কুবিতে সিন্ডিকেট সভাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে চাপ দ…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির মসজিদ সংস্কারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ মার্চ ২০২৬
শুধু ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরায়েলে আইন পাস…
  • ৩১ মার্চ ২০২৬
দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence