চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ ২৮ জন গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৬, ১০:১৮ AM
পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর

পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর © সংগৃহীত

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১৯ জন কিশোর গ্যাং সদস্য বলে জানা গেছে। এসময় ১৫০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল সোমবার চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান চালানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৬ জন, ফরিদগঞ্জ থেকে ৪ জন, মতলব দক্ষিণ থেকে ২ জন, হাজীগঞ্জ থেকে ২ জন এবং শাহরাস্তি থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। মতলব উত্তর থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে ১৫০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া হাজীগঞ্জ থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে ৫ পিস ইয়াবা উদ্ধার করে। সব মিলিয়ে মাদকসংশ্লিষ্ট ৫ জনকে গ্রেপ্তার এবং ১৫০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মাদকসেবী ও সন্দেহভাজন ৮ জনকে আটক করে। পাশাপাশি মাদকসেবী, সন্দেহভাজন ও চাঁদাবাজসহ মোট ৯ জনকে আটকের কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৪ জন, হাইমচর থেকে ১ জন, ফরিদগঞ্জ থেকে ৫ জন, মতলব উত্তর থেকে ৬ জন এবং হাজীগঞ্জ থেকে ৩ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত মামলায় হাইমচর থানা থেকে ১ জন, মতলব উত্তর থেকে ১ জন, শাহরাস্তি থেকে ২ জন, হাজীগঞ্জ থেকে ১ জন এবং কচুয়া থেকে ১ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগ: আটক
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি স্থানান্তরের চিন্তা…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৬ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে বরগুনার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান…
  • ১০ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব বিজ্ঞান দিবস
  • ১০ নভেম্বর ২০২৬
কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি বাংলাদেশ স্কুল,…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950