ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থী বেড়ে ৬৩, আশঙ্কাজনক ৪

১০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ AM
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ড।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ড। © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরি ও অফিসকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৬৩ হয়েছে। তাঁদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাদের। এর মধ্যে একজনকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের পর ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাঁদের মধ্যে কয়েকজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অসুস্থ অবস্থায় ৬৩ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার আশঙ্কা রয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর মধ্যে রয়েছেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। চতুর্থ শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের শ্বাসনালিতে ধোঁয়ার কারণে ক্ষতি হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ইনহেলেশন ইনজুরি নামে পরিচিত। তাঁদের একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে। প্রথমে লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের অফিসকক্ষেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়া…
  • ১০ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি গাজীপুরে স্থানান্তর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950