বিজয় দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবিতে বিশেষ আলোচনা সভা

১২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বশেমুরবিপ্রবিতে বিশেষ আলোচনা সভা

বশেমুরবিপ্রবিতে বিশেষ আলোচনা সভা © টিডিসি ফটো

আসন্ন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক ওই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ।

রবিবার (১১ ডিসেম্বর) বশেমুরবিপ্রবির অ্যাকাডেমিক ভবনের ৫২৭ নম্বর কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বিনির্মাণে আমাদের মা-বোনদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। সেই সঙ্গে দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চা করতে হবে।

আরও পড়ুন: সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসনেই কোটায় ভর্তি

এ দিন সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ছিল পরিকল্পিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বীরাঙ্গনাদের অবদান অনস্বীকার্য। একই সময় তিনি সরকারের কাছে দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা প্রদানের আহ্বান জানান।

বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগের সভাপতি সানজীদা পারভীনের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমজ, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমজ সভায় তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যারা পতাকা উড়িয়ে যাচ্ছি, আমরা যদি মরে যাই, তোমরা এই পতাকা উড়িয়ে রাখবে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close