ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল 

১০ ডিসেম্বর ২০২২, ০৩:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© টিডিসি ফটো

দেশজুড়ে বিএনপি-জামায়াতের অরাজকতা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই নৈরাজ্যতা ও অপপ্রচারের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র সংগঠনটি। তারা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অবস্থান নিয়ে জঙ্গিবাদ ও শিবির বিরোধী স্লোগানের মাধ্যমে নৈরাজ্যকারীদের হুশিয়ার করেন।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের পাঁচ ‘নেতা-কর্মীকে’ পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

এসময় ইবি শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ. ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, তারেক রহমান লন্ডনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। 

তিনি জামাত শিবিরকে হুশিয়ার করে আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় কোনরকম পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি করার সামান্য পরিমাণ চেষ্টা করলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশটিতে বাংলাদেশ ছাত্রলীগের ইবি শাখার হল ও অনুষদ শাখার নেতৃবৃন্দসহ সাধারণ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইবি
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬