গুচ্ছভুক্ত বিএসএমআরইউতে আরও ৬১ জনের ভর্তির সুযোগ

২৭ নভেম্বর ২০২২, ১০:০৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ © ফাইল ছবি

গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরইউ) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আরও ৬১ জন ভর্তির সুযোগ পাচ্ছে। এ ছাড়া মাইগ্রেশন তালিকাও প্রকাশ করা হয়েছে।

তৃতীয় মেধাতালিকা ও মাইগ্রেশন তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ-এ ভর্তির জন্য শিক্ষার্থীদের নিম্নে উল্লিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় (দ্বিতীয় তলা) জামান ম্যানশন, জামান হাউজিং সোসাইটি, হোল্ডিং নং-২৬৩, হয়বতনগর, কিশোরগঞ্জ (বিএডিসি অফিসের বিপরীত পাশে)।

আরো পড়ুন: গুচ্ছের তৃতীয় মেধাতালিকায় ভর্তি বিজ্ঞপ্তি ও মাইগ্রেশন নির্দেশনা প্রকাশ

তৃতীয় পর্যায়ে যে সব আবেদনকারী প্রথমবার প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে:

১. অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান: ২৮ নভেম্বর দুপুর ১২টা হতে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে।

২. মূল কাগজপত্র জমা: ২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা পরিচয়ে থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950