গুচ্ছের তৃতীয় মেধাতালিকায় ভর্তি বিজ্ঞপ্তি ও মাইগ্রেশন নির্দেশনা প্রকাশ

২৭ নভেম্বর ২০২২, ০৯:১৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার তৃতীয় মেধাতালিকার কার্যক্রম আগামীকাল সোমবার ২৮ (নভেম্বর) থেকে শুরু হবে। আজ রোববার (২৭ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের কার্যক্রম আগামী ২৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার মেধাস্কোর ও বিভাগ পছন্দক্রম অনুযায়ী আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য মনোনীত হবে (বিস্তারিত স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত)। এই পর্যায়ে যে সব আবেদনকারী প্রথমবার প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে (১ ও ২):

১. অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান: ২৮ নভেম্বর দুপুর ১২টা হতে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে।

২. মূল কাগজপত্র জমা: ২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

ইতোমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য: জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না। কোন আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে তার পছন্দমত অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) করতে পারবে।

আরো পড়ুন: জবির দুই বিভাগে ভর্তির মেধাতালিকা প্রকাশ

প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে University Migration (২৮ নভেম্বর দুপুর ১২টা হতে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে) সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হবার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে।

চতুর্থ ধাপ হতে হতে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলবে: আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে পছন্দমত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয় গুলিতে আর কখনও ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও GST Admission Guideline -এ দেওয়া হয়েছে।

শিক্ষায়-গবেষণায় অপসারণ করা উপাচার্যদের  তুলনায় পিছিয়ে নতুন …
  • ১৭ মার্চ ২০২৬
বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়…
  • ১৭ মার্চ ২০২৬
খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি, জানালেন নিজ অবস্থান
  • ১৭ মার্চ ২০২৬
গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি
  • ১৭ মার্চ ২০২৬
আকস্মিক ঝড়ে লন্ডভন্ড চরাঞ্চল, ভোলায় ঈদের আগে ঘরহারা অর্ধশত …
  • ১৭ মার্চ ২০২৬
ইরানে কয়েকশ স্টারলিংক ডিভাইস জব্দ করেছে আইআরজিসি 
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence