কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং

দেশসেরা ঢাবি-বুয়েট-নর্থ সাউথ

০৮ নভেম্বর ২০২২, ০৫:২৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
লোগো

লোগো © ফাইল ফটো

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৩-এর তালিকায় দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। মঙ্গলবার (৮ নভেম্বর) কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রকাশ করে কিউএস কর্তৃপক্ষ। তাতে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে চীনের পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় প্রথম স্থানও অর্জন করেছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)।

তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫১তম। এই প্রতিষ্ঠান ছাড়া তালিকার শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের মধ্য রয়েছে বুয়েট। তালিকার বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৯৯তম। আর দেশের হয়ে শীর্ষস্থানে রয়েছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাদের অবস্থান ২১৯।

কিউএস এর তথ্যমতে,  শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ বছর সিঙ্গাপুরের দুটি, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের রয়েছে একটি করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আধিপত্য চীনের

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং মূল্যায়নকারী যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি র‍্যাংকিং করার ক্ষেত্রে প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করে থাকে। এরমধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করে র‌্যাংকিং করার ক্ষেত্রে। এবছরের তালিকায় এশিয়ার সেরা ৭৬০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটি প্রতি বছর কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ ২০০৯ সাল থেকে। সাধারণত তারা প্রতি বছরের নভেম্বর মাসে এ তালিকা প্রকাশ করে থাকে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর তারেক রহমান
  • ১৪ জুলাই ২০২৬
শেখ হাসিনার ফেরার ঘোষণা: রাজনীতিতে কতটা বাস্তব?
  • ১৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বিএম কলেজের ১৪৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়…
  • ১৪ জুলাই ২০২৬
পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, উদ্বেগ আরও ৩ ইস্যু…
  • ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এবার ক্রীড়া জ্যোতিষীর ভবিষ…
  • ১৪ জুলাই ২০২৬
এআই বদলে দিতে পারে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থানেও বড় ধাক্ক…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence