ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল চেয়ে রিট

৩০ অক্টোবর ২০২২, ১১:২৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেছেন শাহবুব আলম নামে এক প্রার্থী। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রার্থীর পক্ষে রিট আবেদন করেন অ্যাডভোকেট জমারত আলী। শনিবার (২৯ অক্টোবর) আবেদন কর্তৃপক্ষের হাতে এসেছে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ইউজিসি চেয়ারম্যান, ইবির উপাচার্য, রেজিস্ট্রার, বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার হাসান, বিশেষজ্ঞ শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুজ্জামানকে বিবাদী করা হয়েছে রিটে।

গত ২৫ সেপ্টেম্বর ফিন্যান্স বিভাগে প্রভাষক পদে নিয়োগ বোর্ডে সভাপতি ও অন্যদের নিজেদের পছন্দের প্রার্থীকে সুপারিশ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় বলে জানা গেছে। এর জেরে নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত স্বাক্ষর না করে বিভাগটির সভাপতি বেরিয়ে যান। পুনরায় নিয়োগ বোর্ড গঠনের দাবি জানিয়ে আবেদন করেছেন ওই প্রার্থী।

আবেদন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বিধির ২০ ধারা অনুযায়ী নিয়োগ বোর্ডে চারজন সদস্যের উপস্থিত থাকা বাধ্যতামূলক। তারা হলেন ভাইস-চ্যান্সেলর, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি, বহিঃবিশেষজ্ঞ এবং মনোনীত সিন্ডিকেট সদস্য। কিন্তু সভাপতি বখতিয়ার হাসান ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

আরো পড়ুন: বিদ্যালয়ে মাদক সেবনে বাধা, ছেলের বাবাকে গলা কেটে হত্যা

বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে থাকার কথা রাবির হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি অধ্যাপক মো. কামরুজ্জামানের। পরে খোঁজ নিয়ে ওই প্রার্থী জানতে পারেন এই নামে ওই বিভাগে কোনো শিক্ষক নেই।  নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সম্পূর্ণ হয়নি, বিধায় আইনানুগ বৈধতা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

প্রার্থী শাহাবুব আলম বলেন, নিয়োগ বোর্ডে যদি সুপারিশপ্রাপ্ত হয়েও থাকি তাহলে শঙ্কিত যে বেআইনিভাবে সম্পন্ন হয়েছে, সেহেতু ভবিষ্যতে যে কোনও সময় বাতিল হতে পারে। এ জন্য পুনরায় নিয়োগবোর্ড গঠন করে বোর্ডের আয়োজন করার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, উকিল নোটিশ ও পুনরায় নিয়োগের আবেদন এসেছে। আইন অনুযায়ী আগাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence