জবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রশাসনের গড়িমসি

২৬ অক্টোবর ২০২২, ১০:২৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শিডিউল বার বার প্রকাশ করেও এখন পর্যন্ত টুর্নামেন্ট শুরু করতে পারেনি প্রশাসন। এতে কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষের দাবি বিভিন্ন সংকটের জন্যই টুর্নামেন্ট স্থগিত ছিল, শীঘ্রই আবার চালু হবে।

জানা যায়, গত সেপ্টেম্বর থেকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার কথা থাকলেও বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ান টুর্নামেন্টের অজুহাতে সেটা স্থগিত করা হয়। এরপর গত ১৬ অক্টোবর খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা শুরু হয়নি। ফলে টুর্নামেন্টের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

আরও পড়ুন: শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণ-মানের দিকে নজর দিন: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা জানান, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতিটি বিভাগ অনেক অর্থ ব্যয় করে ফেলেছে। বিভাগ থেকে আর্থিক সহায়তা না পেয়ে শিক্ষার্থীরা নিজের টাকা ও কিছু বিভাগ স্পন্সর থেকে খেলার সরঞ্জাম ক্রয় করে প্রস্তুতি চালিয়ে যায়। দীর্ঘদিন ধরে খেলা বন্ধ থাকায় স্পন্সররা বারবার তাগদা দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সাজিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের একের পর এক খেলার তারিখ দিয়েও এখনও শুরু করছে না। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের টিম গোছানোর কাজ শেষ করে ফেলেছে। আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছি। যদি টুর্নামেন্ট করার ইচ্ছাই না থাকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দিয়ে এত টাকা খরচ করিয়েছে কেন? আমাদের নির্দিষ্ট মাঠ না থাকায় প্রতিদিন সকালে অন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের মাঠে গিয়ে আমরা প্র্যাকটিস করেছি। কারণ এটি আমাদের কাছে একটা আবেগের বিষয়।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আমাদের কাছে একটা আবেগের নাম। প্রতি বছর এই টুর্নামেন্ট হবার কথা থাকলেও ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মাত্র একবার পেয়েছি। করোনার দীর্ঘ বিরতিতে আমাদের অনেকেই অবসাদগ্রস্ত। এরমধ্যে কেন্দ্রীয় মাঠ দখল হয়ে যাওয়ায় আমরা নিয়মিত খেলতে পারি না। বিশ্ববিদ্যালয়ের উচিত আমাদের নিয়মিত খেলার সুযোগ করে দেয়া।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস বলেন, আমরা যত শীঘ্রই পারি খেলা শুরু করে দিতে প্রস্তুত, আমাদের সব কাজ সম্পন্ন। নতুন ক্যাম্পাসের মাঠে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, ওয়াশরুম এবং ছাত্র ছাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গায় না থাকায় খেলা আপাতত স্থগিত রাখা হয়েছে। সমস্যার সমাধান হলে আগামী সপ্তাহে খেলা শুরু করতে পারব।

ট্যাগ: জবি জবি
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬