সাংবাদিক সমিতির জন্য রুম বরাদ্দের আশ্বাস বেরোবি উপাচার্যের

২৬ অক্টোবর ২০২২, ০৫:৪৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বেরোবিসাসের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে সকালে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি

বেরোবিসাসের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে সকালে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)-এর নবম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. হাসিবুর রশীদ বলেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস)’র কোন অফিস কক্ষ নেই। জায়গা পেলে সামর্থ্য অনুসারে একটি অফিস রুম করার চেষ্টা করবো। 

‘তথ্যই শক্তি’এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৪ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বেরোবিসাস। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান ও সত্য প্রকাশে সার্বক্ষণিক কার্যকরী সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

আরও পড়ুন: কুবিতে সেশনজট নিয়ে আন্দোলন করায় নম্বরপত্রে বৈষম্যের অভিযোগ

আজ বুধবার (২৬ অক্টোবর) বেরোবিসাসের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে সকালে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরেই এসে শেষ হয়।

এরপর বেরোবিসাসের সাধারণ সম্পাদক ইভান চৌধুরীর সঞ্চালনায় ও প্রধান অতিথি উপাচার্য ড. হাসিবুর রশীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য ও কেক কাটা হয় ।

শুভেচ্ছা বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে লেখনীর মাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান রইল। 

তিনি আরও বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

এসময় উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী, বেরোবিসাসের সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, কোষাধ্যক্ষ শিপন তালুকদার, দপ্তর সম্পাদক রুদ্র মাহমুদ জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ জনি ও বেরোবিসাসের অন্যান্য সদস্যবৃন্দ ।

ট্যাগ: বেরোবি
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950