কুবির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ, আসন ১০৪০টি

আবেদন শুরু সোমবার
১৬ অক্টোবর ২০২২, ০৮:৩৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ১০৪০টি আসন রয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত ভর্তি নির্দেশিকায় এসব তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Apply to Individual University লিংকের মাধ্যমে https://cou.admission4bd.com-এ গিয়ে আবেদন করা যাবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং সকল ইউনিটে আবেদন করার জন্য একবারই ফি প্রদান করতে হবে।

এ বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

এতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের মোট কোটার আসন ৫৯টি। মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি ও অ-উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা এবং বিকেএসপি কোটায় শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মোট ১৯টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

আরও পড়ুন: ঢাবি-চবিতে না থাকলেও সেকেন্ড টাইম থাকছে অন্তত ২২ বিশ্ববিদ্যালয়ে

ইউনিট/অুনষদভিত্তিক বিভাগসমূহ

অনুষদ ও বিভাগভিত্তিক আসন বন্টন

ইউনিট/অনুষদভিত্তিক আসন বন্টন

কোটা বিভাজন

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950