সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ © টিডিসি ফটো
এমরান চৌধুরী আকাশ সভাপতি ও শয়ন কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’-এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ১বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এন.এম. মোয়াজ্জেম হোসেন রিয়াদ এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম হিরণ বেরোবি শাখার ৭২ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি পাপ্পু তালুকদার, সহসভাপতি- মিজানুর রহমান সিদ্দিক, মেহেরাজ হোসেন, জাকের হোসেন পাশা, আব্দুর রাকিব, খোকন শেখ, তায়েবা ইসলাম, তানভীর আহমেদ চৌধুরী, সাইফ আহমেদ জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক- হাবিবুর রহমান হাবিব, ঐশ্বর্য রায়, শিহাব প্রধান, মোস্তফা কামাল, মো সুজন আলী, সাংগঠনিক সম্পাদক- ইসমাইল হোসেন রোজিব, আহসান হাসান হাবীব, পঙ্কজ কুমার সিংহ রায়, মাসুদ রানা, রকি ইসলাম, সজীব উদ্দীন।
আরও পড়ুন: বাইরে বের হলেই ইডেন ছাত্রীদের দিকে ধেয়ে আসছে তির্যক মন্তব্য
এছাড়াও দপ্তর সম্পাদক লিটন শেখ, অর্থ সম্পাদক আরিয়ান মোমিন, প্রচার সম্পাদক হোসেন গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন চন্দ্র বর্মণ, আইন বিষয়ক সম্পাদক হাসান আলী, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফারহানা মুভা, শিক্ষা ও গবেষণা সম্পাদক হীরাময় চন্দ্র রায়, তথ্য বিষয়ক সম্পাদক রাজকুমার বাবু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হৃদয় রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান মশিউর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সানজিদা পারভেজ মম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রবীন্দ্র রায়, এছাড়া কার্যকরী সদস্য হিসাবে সাকিব উল্লাহ, সুমন দাস, সোয়াব আক্তার, জয় খান, আশিক উল্লাহ, মোঃ তুষার আহমেদ, আরমান হোসেন প্রমুখ।
নতুন সভাপতি এমরান চৌধুরী আকাশ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য আমি ও আমার কমিটির সকলেই বদ্ধ পরিকর। প্রতিবছর দূর দূরান্ত থেকে অতিথি পাখি আসে, তাদের বিচরণ ক্ষেত্র তথা তাদের বিচরণের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কাজ করতে চাই।
তিনি আরও জানান, উন্নত দেশগুলা যেখানে বাতাসে কার্বনডাইঅক্সাইড নিঃসরণে ব্যস্ত আমরা কেন পিছিয়ে থাকব। বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন, তারই ভ্যানগার্ড হিসেবে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ সারাদেশে কাজ করে যাচ্ছে। ১৪ বছরের ঐতিহ্যবাহী সংগঠন সৃষ্টির শুরু থেকেই পাহাড় রক্ষা, নদী রক্ষা, বাংলাদেশের প্রকৃতি রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে।’
সাধারণ সম্পাদক শয়ন কুমার সাহা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাকৃতিক পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য, ক্যাম্পাসকে পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ সংগঠন কাজ করবে। আমরা বিশ্বাস করি প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখতে অবশ্যই আমাদেরকে পরিবেশের জন্য কাজ করতে হবে। আমরা সেই কাজটুকু এই সংগঠনের মাধ্যম করতে পারব বলে আশা করছি।