ফার্মেসি বিভাগের ল্যাবের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে: কুবি ভিসি

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ PM
কুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

কুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যারয়ের ফার্মেসি বিভাগের ল্যাবের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে সহযোগী হিসেবে কাজের ব্যাপারে সহযোগিতা করা হবে। শনিবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ ও ফার্মেসি সোসাইটির উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, দেশের স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের গুরুত্ব অনেক। স্বাস্থ্যসেবায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্টগণ যাতে গুণগত মান বজায় রেখে সর্বোচ্চ দক্ষতার সহিত কাজ করতে পারে সে লক্ষ্যে বিভাগের কারিকুলাম যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে আহবানও জানান ‍তিনি।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

এতে ফার্মেসি বিভাগের প্রধান রাজেফা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে র‍্যালীর পাশাপাশি তিনদিন ব্যাপী উৎসবের অংশ হিসেবে গতকাল আয়োজন করা হয় খেলাধুলা, ফার্মেসি বিভাগের ১৪ ও ১৫তম ব্যাচের নবীনবরণ এবং ৮ম ও ৯ম ব্যাচের প্রবীণ বিদায়, সেমিনার, পুরস্কার বিতরণ এবং আগামীকাল আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950