জবির প্রধান ফটকের সামনে বাস-রিকশা সংঘর্ষে নিহত ১

১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ PM
বাস-রিকশা সংঘর্ষ

বাস-রিকশা সংঘর্ষ © ফাইল ফটো

সূত্রাপুর থানার ডিউটি অফিসার মো. হাসান মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, বাস থানায় নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার পরিবহনের একটি বাস ওই রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক আরোহী মারা যান। এ সময় গুরুতর আহত হন রিকশাচালক ও জবির একজন পরিচ্ছন্নতাকর্মী।

আরও পড়ুনঃ নানার বাড়ি থেকে দোয়া নিয়ে ফেরার পথে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাসটি উঠে যাওয়ায় মার্কেটের গেট ও একটি দোকান ভেঙে যায়। এ ছাড়া রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডটিও ভেঙে যায়। এতে বেশ কিছুক্ষণ রাস্তাটি বন্ধ ছিল এবং যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে।

স্থানীয়রা জানান, আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আকাশ দাশ। ন্যাশনাল মেডিক্যাল থেকে তার মাথার পেছনে ছয়টি সেলাই দেয়া হয়েছে। তিনি পিঠে ও ঘাড়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার মো. সাজ্জাদ মিয়া জানান, নিহতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। থাকতেন মুন্সীগঞ্জে। তার বাড়িতে খবর দেয়া হয়েছে। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ …
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950