নজরুল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ক্লাবের যাত্রা শুরু

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২০ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাব © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে যাত্রা শুরু করলো মার্কেটিং ক্লাব।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মার্কেটিং বিভাগে ক্লাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অতঃপর ক্লাবটির লোগো উন্মোচন করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর। এসময় তিনি বলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা যে মার্কেটিং ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছে, এজন্য আমি তাদের স্বাগত জানাই। এ ধরনের ক্লাব আমাদের কানেকটিভিটি বাড়াতে এবং নেটওয়ার্কিং তৈরিতে খুব সহায়তা করে। এছাড়াও আগামী দিনে মার্কেটিং এর সম্ভাবনা ও ক্লাবটির কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং বিশেষ অতিথি চন্দন কুমার পালকে মার্কেটিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এরপর কেক কাটা ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগটির শিক্ষার্থী রাতুল রহমান ও সুমাইয়া ইসলাম সূচী।

না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬