ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের লোগো উন্মোচন কাল

১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ PM
ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট

ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট © সংগৃহীত

আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২। এবারের ফেস্ট আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

আগামীকাল রবিবার বিকাল ৪টায় ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এর লোগো উন্মোচন করবেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নিহার সরকার অংকুর বলেন, আমরা সকল কিছুর উর্ধ্বে উঠে ক্যাম্পাস পর্যায়ে যারা সাংবাদিকতা করছে তাদের মিলন মেলায় পরিণত করতে চাই এই ফেস্টটিকে। যেখানে ৪ শতাধিক সংবাদকর্মী অংশ নেবে। কেবল উৎসব নয়, ক্যাম্পাস সাংবাদিকতার সম্ভাবনা ও সংকট নিয়েও আলোচনা হবে। পাশাপাশি সংকট উত্তরণেও ভাবনা সৃষ্টি করবে এই জার্নালিজম ফেস্ট। 

আরও পড়ুন: জাল সনদের মাধ্যমে বিএড স্কেল প্রাপ্তির অভিযোগ

তিনি জানান, এই ফেস্টে ২টি ক্যাটাগরিতে ৬ জন সাংবাদিককে পুরষ্কৃতও করা হবে। সব মিলিয়ে একটি সম্ভাবনার প্রতীক হয়ে উঠার পথেই এবারের ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২২।

সংগঠনটির সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে এবারের ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিস্ট ফেস্ট-২০২২ উদযাপন উপলক্ষ্যে সকল ক্যাম্পাস সংবাদকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসা জানাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যাদের সহযোগিতায় ফেস্টটি বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। আমাদের আয়োজনটি ক্যাম্পাস সাংবাদিকতায় ইতিবাচক প্রভাব বিস্তারের মাধ্যমে সৃজনশীল কাজের অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে আরও ধাবিত করবে বলে মনে করি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬