অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ PM
কবি নজরুল সরকারি কলেজ

কবি নজরুল সরকারি কলেজ © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে অনুমতি ছাড়া যেকোনো ধরনের অনুষ্ঠান, ব্যানার ও ফেস্টুন লাগানোসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন, ব্যানার বা ফেস্টুন লাগানোসহ যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আজ থেকে ইন্টারমিডিয়েট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিলআপ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও চলমান আছে। 

তিনি আরও বলেন, যার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকরাও আসছেন। তাদের কাছে যেন ক্যাম্পাস সম্পর্কে খারাপ বার্তা না যায়, তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কেউ আবেদন করলে আমরা সেটা বিবেচনা করবো।

বিভাগীয় ৭ শহরে নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতি পাঁচজনে ৪ জনই ভুগছেন মেরুদণ্ডের ব্যথায়
  • ১৮ অক্টোবর ২০২৬
বড় জয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল ভারত
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ
  • ১৮ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল কত তারিখে, জানা যাবে আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮ অক্টোবর ২০২৬