প্রতিবছর নির্দিষ্ট তারিখে প্রকাশিত হবে বিসিএসের বিজ্ঞপ্তি

১৮ আগস্ট ২০২২, ১০:২৮ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

প্রতিবছর একটি নির্দিষ্ট তারিখে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রস্তুতির সুবিধার্থে জানিয়ে দেয়া হবে প্রাথমিক বাছাই, লিখিত বা মৌখিক পরীক্ষার সময়সূচিও। পিএসসির গঠিত বিসিএস ব্যবস্থাপনাসংক্রান্ত কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছরের ৩০ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সর্বশেষ ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বছরের ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছে। 

এতদিন পিএসসিতে সাধারণ বিসিএসের বিজ্ঞাপন প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ ছিল না। এখন থেকে চাকরিপ্রার্থীদের সুবিধা ও যথাযথ প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে প্রতিবছর বিজ্ঞপ্তি প্রকাশের দিন নির্দিষ্ট করেছে পিএসসি।

পরীক্ষা ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, এখন থেকে পিএসসি যত বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তাতে প্রাথমিক বাছাই, লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ উল্লেখ করার চেষ্টা করবে। অনেক ভেবেচিন্তে এই তারিখ নির্দিষ্ট করা হবে। এসব তারিখ অনুযায়ী পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কোনো একটি পরীক্ষার কারণে অন্য কোনো পরীক্ষা যাতে ব্যাহত না হয়, সেদিকেও লক্ষ রাখা হবে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, 'আমরা ৪৪তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। ভবিষ্যতে দ্রুততম সময়ে নিয়োগপ্রক্রিয়া শেষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।'

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষায় প্রক্সি, প্রার্থীর সঙ্গে শ্রীঘরে সমবায় কর্মকর্তা

তিনি আরও বলেন, 'বিসিএস ব্যবস্থাপনাসংক্রান্ত কমিটির সভায় বিসিএসের পরীক্ষার বিভিন্ন ধাপের সময় কীভাবে কমিয়ে আনা যায়, সে ব্যাপারে নানা প্রস্তাব এসেছে। সভায় প্রতিবছর ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং এতে সব ধাপের পরীক্ষার তারিখ দেওয়ার সিদ্ধান্ত হয়।

শূন্য পদের চাহিদা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ‍সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএস সামনে রেখে ক্যাডার কর্মকর্তার শূন্য পদের চাহিদা তৈরির পাশাপাশি নন-ক্যাডারের শূন্য পদের তালিকা তৈরি করতে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ইতিমধ্যে কিছু তালিকা পাওয়া গেছে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুস সবুর মণ্ডল বলেন, 'আমাদের বিভাগ ৪৫তম বিসিএসের কর্মকর্তাদের শূন্য পদের তালিকা তৈরির কাজ করছে। পদসংখ্যা নির্দিষ্ট হয়নি।' 

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬