৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই

০৬ জুন ২০২২, ০৩:৩৫ PM

© ফাইল ছবি

আগামী ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। সাধারণ, কারিগরি বা পেশাগত ক্যাডারের জন্য ধাপে ধাপে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। আজ সোমবার ()৬ জুন) সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ওই দিন সকাল ১০টা থকে দুপুর ২টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা নেয়া হবে। এতে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য পরীক্ষা আয়োজন করা হবে।

পরবর্তী সময়ে ২৫ জুলাই বাংলাদেশ বিষয়াবলী, ২৬ জুলাই আন্তর্জাতিক বিষয়াবলী, ২৭ জুলাই গাণিতিক যুক্তি, ২৮ জুলাই সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ও ৩১ জুলাই বাংলা পরীক্ষা (কারিগরি পেশাগত ক্যাডারের জন্য) আয়োজন করা হবে। এরপর ৫ সেপ্টেম্বর থেকে কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য বিভিন্ন বিষয়ের পরীক্ষা শুরু হবে। ৬ ও ৭ সেপ্টেম্বর এসব ক্যাডারের বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার পিএসসি সংরক্ষণ করে।

এর আগে গত ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই বিসিএসে প্রায় চার লাখ প্রার্থী অংশ নেন।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হয়। কয়েক দফায় এ বিসিএসে আবেদনের সময় বাড়ানো হয়েছিল।

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬