৪০তম বিসিএসের ভাইভা শুরু ১৬ ফেব্রুয়ারি

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৬ PM
৪০তম বিসিএসের ভাইভা শুরু ১৬ ফেব্রুয়ারি

৪০তম বিসিএসের ভাইভা শুরু ১৬ ফেব্রুয়ারি © ফাইল ছবি

৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৩৩৬ প্রার্থীর ভাইভা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে আগামী ০৩ মার্চ পর্যন্ত। নির্দিষ্ট প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষায় কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ১ হাজার ৩৩৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সংশাধিত তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিদিন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আরও পড়ুন: ৪০তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণদের তালিকা দেখুন

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা
  • ২৩ মার্চ ২০২৬
রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২৩ মার্চ ২০২৬
এলাকা ছাড়া আ.লীগ চেয়ারম্যানকে ফেরানোর দাবি বিএনপি নেতার
  • ২৩ মার্চ ২০২৬
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ২৩ মার্চ ২০২৬
বিশ্ব পানি দিবস সরকারি উদ্যোগে পালনের আহ্বান
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence