পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন ঢাবির দুই অধ্যাপক

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৯ PM
শপথ গ্রহণ

শপথ গ্রহণ © টিডিসি ফটো

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত এই দুই সদস্য শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, বিজ্ঞ সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত পৃথকে আদেশ জারি করে।

আরও পড়ুন: শিক্ষার্থী মারধরের ঘটনায় বাস চালক আটক, সহকারী পলাতক

উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

পৃথক আরেকটি আদেশে একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়।

আরও পড়ুন: ‘টাকা চাইলে এনটিআরসিএতে লিখিত অভিযোগ দিন’

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তাদের দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ (পাঁচ) বছর মেয়াদে বা বয়স ৬৫ (পয়ষট্টি) বছর পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দু’জনকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা হল ১৪ জন।

বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ
  • ২৩ মার্চ ২০২৬
কেন্দুয়ায় একদিনেই কুকুরের কামড়ে আহত ২০ জনের বেশি
  • ২৩ মার্চ ২০২৬
পাবনায় বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহ…
  • ২৩ মার্চ ২০২৬
কনটেন্ট নজরদারিতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে মেটা
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএলের সূচিতে পরিবর্তন, ৬টি থেকে ভেন্যু কমে ২টি
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence