৪৩তম বিসিএসের ফল চলতি সপ্তাহে

১৫ জানুয়ারি ২০২২, ১১:৩৪ AM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ছবি

চলতি সপ্তাহেই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএসের ফল প্রকাশের জন্য মৌখিক সম্মতি পাওয়া গেছে। তবে কমিশনের সভার দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় চলতি সপ্তাহের ঠিক কোনদিন ফল প্রকাশ করা হবে সেটি বলতে পারছে না কর্তৃপক্ষ। আগামীকাল রবিবার অথবা সোমবার সভার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশের জন্য গত সপ্তাহে আমাদের একটি সভা হয়েছিল। ওই সভায় ফল প্রকাশের বিষয়ে মৌখিক সম্মতি দেয়া হয়েছে। তবে বিষয়টি পূর্ণ কমিশনের সভায় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: পিএসসির নতুন সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার

এদিকে পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহেই ৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হবে। পিএসসির পূর্ণ কমিশনের সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মেদ শনিবার (১৫ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহেই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য এখনো কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি।

আরও পড়ুন: সমাবর্তনে যোগ দিতে এসে লাশ হয়ে ফিরলেন ওয়ালিদ

তথ্যমতে, ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় এই বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছিল।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার দুষ্প্রাপ্য চিত্রকর্ম …
  • ১৬ আগস্ট ২০২৬
দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার…
  • ১৬ আগস্ট ২০২৬
সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আব…
  • ১৬ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে পৃথক ৩ স্থান থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার
  • ১৬ আগস্ট ২০২৬
বাগবিতণ্ডার ভিডিও করায় ইবি প্রক্টরের গুণ্ডামি! ফোন কেড়ে নিয়…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage